শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মহতী দানযজ্ঞ ও গীতা বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২৬ Time View

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

প্রয়াত ধামাইল সংগঠক রামকৃষ্ণ সরকার এবং প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পারমার্থিক মঙ্গল ও বিদেহী আত্মার চিরশান্তি কামনায় মানব কল্যাণ ফাউন্ডেশন (সুনামগঞ্জ-সিলেট) এর উদ্যোগে এক মহতী ধর্মীয় দানযজ্ঞ, প্রার্থনা সভা ও গীতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২০ জুন (রোজ শনিবার)সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাচনা সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে মন্দিরভিত্তিক বিদ্যালয়ের সনাতনী ছাত্র-ছাত্রীদের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা, গীতা স্ট্যান্ড ও উত্তরীয় বিতরণ করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় চেতনা, মানবিক মূল্যবোধ এবং সংস্কৃতিচর্চার এক অপূর্ব মিলনমেলা পরিলক্ষিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপ্রাকৃত শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী (বাবুল)। সঞ্চালনায় ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সুদিন রায় বাপ্পি ও মিটু চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু চিনু চক্রবর্তী, জনপ্রিয় ধামাইল শিল্পী নিপা সূত্রধর, পলি তালুকদার এছাড়া আরও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাচনা সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের সাধারণ সম্পাদক মধুসূদন রায়, অপ্রাকৃত শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য চৈতন্য চরণ দাস (চয়ন সেনাপতি), ডা. জান্টু চন্দ, ডা. বিষ্ণুপদ সূত্রধর, ধীরাজ এবং শিক্ষিকা হ্যাপি রাণী রায় প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত করতে শ্রীমদ্ভগবদ্গীতার আদর্শ অনুসরণ অত্যন্ত প্রয়োজন। গীতার জ্ঞান মানুষকে সত্য, ন্যায়, মানবতা ও আত্মশুদ্ধির পথে পরিচালিত করে। কোমলমতি শিশুদের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরী ও প্রয়াত ধামাইল সংগঠক রামকৃষ্ণ সরকারের সাংস্কৃতিক অবদান, মানবিক গুণাবলি এবং সনাতনী সংস্কৃতি বিকাশে তাঁদের অসামান্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের বিদেহী আত্মার সদগতি ও পরম শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিদের মাঝে প্রসাদ ও আপ্যায়ন বিতরণ করা হয়। পাশাপাশি ভক্তিমূলক ধামাইল সংগীত পরিবেশন অনুষ্ঠানে এক আধ্যাত্মিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

উল্লেখ্য, অনুষ্ঠানটি দিরাই New24-এর মিডিয়া সহযোগিতায় সরাসরি সম্প্রচার করা হয়।

এই মহতী দানযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানের সম্পূর্ণ অর্থায়ন করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা গ্রিস প্রবাসী সুজন পাল, কুয়েত প্রবাসী মৃদুল পাল এবং ইতালি প্রবাসী প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার রায় শিপলু।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক, অতিথিবৃন্দ, গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের উপস্থিত সুধীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আমেরিকা প্রবাসী শৈলেন দেবনাথ এবং কানাডা প্রবাসী অঞ্জন রায়।

“ধর্মে হোক মানবতার জাগরণ, গীতার আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম” — এই প্রত্যয়ে মানব কল্যাণ ফাউন্ডেশনের এ মহতী আয়োজন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews