রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

জামালপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ব্রিজ এখন সিএনজি স্ট্যান্ড! জনদুর্ভোগ ও চাঁদাবাজির অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুর শহরের প্রবেশমুখে, সদর থানার অদূরে কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ব্রিজটি এখন কার্যত অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে পরিণত হয়েছে। প্রতিদিন ব্রিজের ওপর ও দুই পাশজুড়ে সারিবদ্ধভাবে অসংখ্য সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে থাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই।
স্থানীয় বাসিন্দা, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, ব্রিজটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল যানজট নিরসন এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি। কিন্তু বর্তমানে সেটি অবৈধ পার্কিং ও সিএনজি স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হওয়ায় ব্রিজের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি।
এলাকাবাসীর অভিযোগ, সিএনজি চালকদের কাছ থেকে প্রতিদিন নিয়মিতভাবে চাঁদা আদায় করা হচ্ছে। তবে কারা এই চাঁদা আদায় করছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
সিএনজি চালক মোঃ নজরুল ইসলাম ও কাওসার নাম প্রকাশ শর্তে বলেন এমনিতেই গাড়ি রাখার জায়গায় নেই,বাধ্যতামূলক চাঁদা দিয়ে গাড়ি রাখতে হয়। তাতে আমাদের একটু হলেও উপকার হয়।
অভিযোগ রয়েছে, চাঁদাবাজির কারণেই অবৈধ স্ট্যান্ডটি দীর্ঘদিন ধরে বহাল রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্রিজের ওপর সারিবদ্ধভাবে সিএনজি দাঁড়িয়ে থাকায় পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সময় জরুরি যানবাহনও নির্বিঘ্নে চলাচল করতে পারে না। এতে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে।
সচেতন নাগরিকরা বলছেন, সদর থানার এত কাছেই যদি প্রকাশ্যে অবৈধ স্ট্যান্ড পরিচালিত হয় এবং চাঁদাবাজির অভিযোগ ওঠে, তাহলে বিষয়টি উদ্বেগজনক। তারা দ্রুত অভিযান চালিয়ে ব্রিজটি দখলমুক্ত করা, অবৈধ স্ট্যান্ড অপসারণ এবং অভিযোগের সত্যতা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews