রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

সুন্দরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

এম মাহফুজার রহমানউপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ আরাফাত আরেফিন সোহাগ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার আরাফাত আরেফিন সোহাগ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের মৃত খাইরুল মিল্লাত হিরু মণ্ডলের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের গ্রামীণ টাওয়ারসংলগ্ন গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির বাম কোঁচে রাখা একটি সাদা পলিথিন থেকে ১৬ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৮০০ টাকা।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews