রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

তালায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

আরিফুল ইসলাম তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ফায়সাল সরদার, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি ইদ্রিস আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (লাল্টু), কুমিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মারুফ হোসেন, উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় গরু চুরি, মাদক, অনলাইন জুয়া, চুরি এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধ দমনে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews