রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সোনাগাজী উপজেলা নির্বাচন অফিসে, ব্যাহত নাগরিক সেবা

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৬ Time View

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

বকেয়া বিদ্যুৎ বিলের কারণে কার্যক্রমে অচলাবস্থা; এনআইডি, ভোটার নিবন্ধন ও তথ্য হালনাগাদ সেবা নিতে এসে ভোগান্তিতে সাধারণ মানুষ
বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সোনাগাজী উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ। ফলে কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন ধরনের সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
জানা গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কার্যালয়ের কম্পিউটার, প্রিন্টার, বায়োমেট্রিক যন্ত্রসহ প্রযুক্তিনির্ভর প্রায় সব কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এর ফলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, নতুন ভোটার নিবন্ধন, তথ্য হালনাগাদ, ঠিকানা পরিবর্তন ও অন্যান্য জরুরি সেবা কার্যক্রম কার্যত স্থবির হয়ে গেছে।
প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক সেবাপ্রার্থী নির্বাচন অফিসে আসলেও বিদ্যুৎ না থাকায় অনেকেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন না। দূর-দূরান্ত থেকে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন তারা। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি ক্ষোভও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
সেবাপ্রার্থীদের অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য বারবার অফিসে আসতে হচ্ছে, অথচ বিদ্যুৎ না থাকায় কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। দ্রুত সমস্যার সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় সচেতন নাগরিকরাও বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, জনগণের গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী একটি সরকারি দপ্তরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন হওয়া প্রশাসনিক সমন্বয়ের ঘাটতিরই বহিঃপ্রকাশ। এতে সরকারের সেবার মান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত বকেয়া বিল পরিশোধ, বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং নির্বাচন অফিসের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন। জনস্বার্থে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews