রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

সড়কের গর্তে ধানগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬৬ Time View

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ নয়নপুরবরমী আঞ্চলিক সড়কের সংস্কারকাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যত উধাও হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সোমবার (৩ আগস্ট) দুপুরে অসমাপ্ত সড়কের গর্তে ধানগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। সরেজমিনে দেখা যায়, নয়নপুর বাজার থেকে সিসি ডিবি মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ চলছে। এর মধ্যে নয়নপুর বাজারসংলগ্ন প্রায় ২৬০ মিটার অংশ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ পড়ে আছে। সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইট, পাথর ও রড। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে একাকার হয়ে আছে। এতে করে মোটরসাইকেল, রিকশা ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, নয়ন-পুর, বরমী ও মাওনা অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। প্রতিদিন কয়েক হাজার শিল্পশ্রমিক, শিক্ষার্থী ও জরুরি রোগী এই পথ ব্যবহার করেন।কিন্তু সড়কের বেহাল দশার কারণে যান চলাচল এখন প্রায় অচল হয়ে পড়েছে। ব্যবসায়ী মোফাজ্জল হোসেন জানান, বৃষ্টির পর রাস্তা আর গর্ত আলাদা করা যায় না। এতে মানুষের চলাচলের পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পল্লী চিকিৎসক শামসুল ইসলাম তারেক বলেন, মাত্র ২৬০ মিটার রাস্ত ার জন্য পুরো এলাকার মানুষ জিম্মি হয়ে আছে। রোগী, গর্ভবতী নারী ও বয়স্কদের নিয়ে অ্যাম্বুলেন্স চলাচলও এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।কারখানার শ্রমিক রুবেল মিয়া ও অটোরিকশাচালক আব্দুল কাদের জানান, সড়কের ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখায় সব সময় দুর্ঘটনার ভয় থাকে। কাজ বন্ধ থাকায় তাদের আয়-রোজগারও অর্ধেকে নেমে এসেছে। এলাকাবাসীর ভাষ্য, কয়েক সপ্তাহ আগেও অল্প কিছু শ্রমিক কাজ করলেও বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে এলাকায় দেখা যাচ্ছে না। শ্রীপুর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ৬ কিলোমিটার সড়ক সংস্কারের কাজটি বাস্তবায়ন করছে ‘শাম্মী এন্টারপ্রাইজ’।প্রকল্পের আওতায় ২৬০ মিটার আরসিসি ঢালাই নির্মাণের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীম। ইতোমধ্যে পার হয়ে গেছে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ হাসান বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই কাজ শেষ হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে কার্যাদেশ বাতিল করে পুনরায় দরপত্রের মাধ্যমে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে, যাতে জনদুর্ভোগের দ্রুত অবসান ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews