শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

পাবহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মোঃ দেলোয়ার হোসেন

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার পাবহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে আগামী তিন বছরের জন্য ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় নবনির্বাচিত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।সভায় উপস্থিত ছিলেন পাবহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিয়া পারভিন,সরকারি শিক্ষক পীযূষ মুখার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমান, দাতা সদস্য মোঃ আতাউর রহমান জিলাদার, অভিভাবক সদস্য মোঃ আইয়ুব আলী, মোছাঃ আম্বিয়া খাতুন, মিতালী খাতুন ও শামীমা খাতুন।এছাড়াও উচ্চমাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ও সহকারী প্রধান শিক্ষিকা মোছাঃ শাহনেওয়াজ বেগমসহ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতি মোঃ দেলোয়ার হোসেনকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।নবনির্বাচিত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর রাখা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান। এজন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews