মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ টেকনাফের ওসি সাইফুল ইসলাম

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View

বেলাল উদ্দিন এম,এ টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজার জেলার ৯টি থানার মধ্যে টেকনাফ মডেল থানা শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে। ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও মানবপাচারকারীদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পুরস্কার তুলে দেন। শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জনের পর ওসি মোঃ সাইফুল ইসলাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে টেকনাফ মডেল থানায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান এবং জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অসহায় ও দরিদ্র পরিবারের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ওসি সাইফুল ইসলাম সরাসরি সহযোগিতা করে থাকেন। তিনি সাধারণ মানুষকে কোনো ধরনের দালালের মাধ্যমে নয়, বরং সরাসরি থানায় এসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।ওসি সাইফুল ইসলাম বলেন, “যেকোনো সমস্যা হলে দালাল না ধরে সরাসরি থানায় যোগাযোগ করবেন। সবার জন্য আমার দরজা খোলা। ভয় পাওয়ার কোনো কারণ নেই।তিনি আরও বলেন, টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।মাদক ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি টেকনাফবাসীর প্রতি আহ্বান জানান।টেকনাফ মডেল থানার শ্রেষ্ঠত্ব অর্জনে স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা আশা করছেন, পুলিশের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ নিরাপদে থানার সেবা গ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews