
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মো:জাহাঙ্গীর মোড়ল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার(১২ আগস্ট)রাত ১২টা ২০ মিনিটে উপজেলার ঘোলতলী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।লৌহজং থানার এসআই প্রবীর সরকার এ অভিযান পরিচালনা করেন।পুলিশ সূত্রে জানা গেছে,থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান চলছে।এরই ধারাবাহিকতায় ঘোলতলী এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি করা হয়।একপর্যায়ে ঘোলতলী সাকিনে দুলাল শেখের বাড়ির সামনের পাকা সড়কে জাহাঙ্গীর মোড়লকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার জাহাঙ্গীর মোড়ল লৌহজং উপজেলার বেজগাঁও এলাকার মো:নুর ইসলাম মোড়লের ছেলে।তার মায়ের নাম সুফিয়া বেগম।তিনি বর্তমানে ঘোলতলী এলাকায় মোফাজ্জেল শেখের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশ জানায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো:মেনহাজুল আলম,পিপিএমের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লৌহজং থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা হয়েছে।পুলিশের দাবি,মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা পুলিশ।স্থানীয়দের ভাষ্য,মাদক নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন সচেতন নাগরিকরা। গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে মাদক সংশ্লিষ্টতায় অন্য কেউ জড়িত কি না,তা খতিয়ে দেখছে পুলিশ।মামলাটির তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে লৌহজং থানা পুলিশ।