মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

গাজীপুর মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কর্মসূচি

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৪ Time View

মোঃ ইমরান হক 

গাজীপুর মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনদাবি নিয়ে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

গাজীপুর মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি সাইফুল ইসলাম বিশ্ব-এর সভাপতিত্বে ও পরিচালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হযরত আলী আকন্দ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশেমপুর মেট্রো থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হাসমত আলী এবং গাজীপুর সদর মেট্রো থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ফাহিম আহমেদ ভূঁইয়া।

অবস্থান কর্মসূচিতে বক্তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোচনা করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে, আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করার জন্য সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে পেশাজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচির কার্যক্রম সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews