শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

পশ্চিম নওপাড়া স.প্রা. বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

আমজাদ হোসেন মিঠু,জেলা প্রতিনিধি 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা মুখর পরিবেশে ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে।আজ ১৮ই আগস্ট (মঙ্গলবার) সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে নিজ নিজ পরীক্ষা হলে প্রবেশ করে।পরীক্ষার সার্বিক পরিবেশ ও তদারকি নিশ্চিত করতে হল পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোরশেদা পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আমজাদ হোসেন মিঠু, সিনিয়র শিক্ষিকা সোনিয়া আক্তার, শিক্ষক ইসমাইল হোসেন, জয়ন্ত দাস এবং শিক্ষিকা সুরাইয়া আক্তার রাত্রি।হল পরিদর্শন শেষে প্রধান শিক্ষিকা এবং উপস্থিত শিক্ষক-কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, কোমলমতি শিক্ষার্থীরা শতভাগ উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষা যাতে সম্পূর্ণ নকলমুক্ত ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews