শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

শান্তিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৮ Time View

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, জেলা যুবদলের সদস্য ভুবন খান ও শহিদুল ইসলাম শহীদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শিশির আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতাউর রহমান এবং দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন।এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের নেতা আখলুছ মিয়া, যুবদল নেতা জায়েদ, আফজল, রুবেল, সিজিল, সাদিক, জহিরুল, রেজোয়ান, লোকমান, কাদিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদলের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews