
মোঃ মাজহারুল ইসলাম কুড়িগ্রাম
ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন এর অর্থায়নে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর)-এর সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন HRF-এর Deputy Chief Executive জনাব কাসিম তোকান ও Country Director ড. ওবায়দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সালমা আখতার, জাহাঙ্গীর প্লাবন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ HRF-এর কর্মকর্তাবৃন্দ।ইনশাআল্লাহ, এই মাসেই কেন্দ্রটির চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হবে। প্রয়োজনীয় দক্ষ জনবল ও আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আগামী ৫ বছরে উলিপুরের বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীকে Freelancing, Computer & IT, Tailoring, Technical Servicing, Motor Driving, Languageসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন কর্মমুখী প্রশিক্ষণ বিনামূল্যে প্রদান করা হবে।এটি শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়; এটি ‘সমৃদ্ধ উলিপুর’ ভিশনের একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়নমূলক উদ্যোগ—যার লক্ষ্য উলিপুরের প্রতিটি পরিবার থেকে অন্তত একজন দক্ষ, কর্মক্ষম ও উপার্জনক্ষম মানুষ তৈরি করা।একজন দক্ষ মানুষ একটি পরিবারকে বদলে দিতে পারেন; আর দক্ষ পরিবারগুলোই গড়ে তুলবে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ উলিপুর।