বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

মোঃ শহিদুল ইসলাম :

নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায় মহাসড়কে টায়ার জ্বলিয়ে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে জয় বাংলা স্লোগান দেওয়া ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে লোহাগড়া থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।গতকাল রোববার রাতে কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার মামলাটি দায়ের করেন। আজ সোমবার (১৭ আগস্ট) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট গভীর রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় জয় বাংলা স্লোগান দিয়ে আসামিরা পালিয়ে যায়। রাতেই এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৬ আগস্ট গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর-১২।মামলায় কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমানসহ ৪২ জনের নাম উল্লেখ করা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews