শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

ডুমুরিয়ায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে স্কোরকার্ড মূল্যায়ন ও আন্তঃআলোচনা সভা

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

মোঃ সেলিম রেজা ডুমুরিয়া উপজেলা,প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে গর্ববতী ‘মা’দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার বিষয়ে ডুমুরিয়া সদর ইউনিয়ের জোয়াদ্দার পাড়া কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি কর্তৃক স্কোরকার্ড মূল্যায়ণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত আন্তঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১ টায় ডুমুরিয়া কলেজ অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় উপজেলা ( ভারপ্রাপ্ত) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজ আল ফাহাদ এর সভাপতিত্বে দলিত প্রাউড প্রকল্পের ম্যানেজার সমীর কুমার পান্ডের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান।বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া কলেজের উপাধ্যক্ষ বিঞ্চু প্রসাদ মল্লিক, ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু।এ সময় আরোও উপস্থিত ছিলেন দলিতের হিসাবরক্ষক অফিসার রিপন সরকার,ফিল্ড ভলেন্টিয়ার ইতিকা সরকার,জেসমিন নাহার ও প্রশিক্ষিত নারী-পুরুষ সহ দলিত সম্প্রদায়ের ইয়ুথ ও কমিউনিটি গ্রুপের সদস্যবৃন্দ ও সাংবাদিকেরা।গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ও অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে স্কোরকার্ড মূল্যায়ণ নিয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা হচ্ছে কি না বা তার ওপর ভিত্তি করে খাদ্যাভ্যাসের স্কোর নির্ধারণ ও সচেতনতা বৃদ্ধি করা। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ পর্যায়ে যুগান্তকারী ভূমিকা পালন করে। এগুলো গর্ভকালীন নিবন্ধন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যেমন ওজন ও রক্তচাপ মাপা , বিনামূল্যে ওষুধ বিতরণ এবং নিরাপদ প্রসবের পরামর্শ প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে সরাসরি অবদান রাখছে। গর্ববতী মা’দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদান সম্পর্কে আলোচনা সেবা প্রদানে আরোও বেশি আন্তরিক এবং সেবাগ্রহিতাগণ সকল সেবা যেনো সহজেই পেতে পারে ও ভবিষ্যৎ এ সেবার মান যেনো আরো বেশি উন্নত হয় এ বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews