শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

কদমতলীতে প্রকাশ্যে ছিনতাই, আতঙ্কে পথচারীরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View

তাহামিনা আক্তার কেরানীগঞ্জ ঢাকা 

রাজধানীর কদমতলীতে ব্রিজের গোড়া থেকে লায়ন্স মার্কেট হয়ে আল-বারাকা হাসপাতাল পর্যন্ত এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছেন সাধারণ পথচারীরা।স্থানীয়দের অভিযোগ,গত ছয়-সাত মাস ধরে দিনের বেলাতেও প্রকাশ্যে মোবাইল,ব্যাগ,গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।বিশেষ করে যানজট ও অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে ছিনতাইকারীরা রিকশায় থাকা যাত্রীদের টার্গেট করছে।কেউ মোবাইলে কথা বলার সময় সেটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, আবার কারও গলার চেইন বা কানের দুল টান দিয়ে নিয়ে যাচ্ছে।সম্প্রতি সাধারণ জনগণ দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে।তবে স্থানীয়দের দাবি,ছিনতাইয়ের ঘটনা পুরোপুরি বন্ধ না হওয়ায় তারা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন।স্থানীয় একজনের অভিযোগ,প্রায় দুই মাস আগে লায়ন্স মার্কেটের সামনে রিকশায় যাওয়ার সময় তার পরিবারের এক সদস্যের কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেওয়া হয়।এতে কানের পেছনের অংশে গুরুতরভাবে ছিঁড়ে যাওয়ার মতো আঘাত লাগে।এলাকাবাসীর দাবি,কদমতলীর গুরুত্বপূর্ণ এই সড়কে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বাড়ানো,সন্দেহভাজন ছিনতাইকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং যানজটপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা জরুরি।সাধারণ মানুষের প্রশ্ন দিনের বেলাতেই যদি পথচারীরা মোবাইল হাতে নিয়ে বা কানে দুল পরে নিরাপদে চলাচল করতে না পারেন, তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews