শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

কাহালুতে ৩০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View

কাহালু (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার কাহালুতে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আব্দুল বারী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বিকেল সাড়ে ৫টার দিকে কাহালু থানার এসআই (নিরস্ত্র) মোঃ আসিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানাও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানাধীন মালঞ্চা ইউনিয়নের মালঞ্চা বাজার থেকে ভেটিশোনাইগামী পাকা সড়কের ওপর মা-মুনি জুয়েলার্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মাদক ব্যবসায়ী হিসেবে সন্দেহভাজন মোঃ আব্দুল বারী (২৭)-কে আটক করা হয়।গ্রেপ্তারকৃত আব্দুল বারী বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের মোঃ আফছার আলীর ছেলে। তার মায়ের নাম মোছা. তাহেরা বানু।পুলিশ জানায়, গ্রেপ্তারের পর উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।আসামিকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এ ঘটনায় এসআই মোঃ আসিফুজ্জামান বাদী হয়ে কাহালু থানার মামলা নং-০১, তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করেন।মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারা অনুযায়ী মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews