শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানিকগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিটির নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি।র‌্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন। পরে বর্ণাঢ্য র‌্যালিটি মানিকগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে এসে শেষ হয়।এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।র‌্যালি শেষে শহীদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় দলের নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠা, রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দলটির ভূমিকা নিয়ে আলোচনা করেন।আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস এবং মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল কাদের মোল্লা।সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।তিনি বলেন,দলের প্রতিষ্ঠার আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করতে হবে।সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দলের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে মানিকগঞ্জ শহর উৎসবমুখর হয়ে ওঠে। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews