শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ২২।

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ২২।

সাইফুল আলম।
প্রতিনিধ :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।

সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজারে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও ও নৈনগাঁও মাঝপাড়ার সংযোগ সেতুতে এই সংঘাত ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জের ধরে পশ্চিম নৈনগাঁও গ্রামের শামীম মিয়া ও নৈনগাঁও মাঝপাড়ার সেলিম মিয়ার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের ৬০ থেকে ৭০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের শামীম, মইন উদ্দিন, সেলিম, নিজাম উদ্দিনসহ অন্তত ২২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews