শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো জেলা প্রতিনিধি সম্মেলন ২০২৬।

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো জেলা প্রতিনিধি সম্মেলন ২০২৬।

মোঃ কামাল হোসাইন ফয়সাল মির্জাগঞ্জ উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ

গত ০৫/০৯/২০২৬ ইং রোজ শনিবার রাজধানী ঢাকায় জাতীয় ক্লাবে ০৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৬৪ জেলা থেকে আগত জেলা, উপজেলা ও বিভাগীয় প্রতিনিধি দলিল লেখকগণ সভায় উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলা ও বিভাগীয় নেতারা ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশে সকল দলিল লেখকগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

৭ দফা দাবি গুলো হলো ১। দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের মাধ্যমে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। ২। দলিল প্রতি সম্মানী ভাতা নূন্যতম ৫০০০/ টাকা বাস্তবায়ন করতে হবে। ৩। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। ৪। থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে । ৫। থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। ৬। যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা / মুসবিদা কারক হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না। ৭। দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

প্রতিনিধি সভায় বাংলাদেশ দলিল লেখক সমিতির সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব এম,এ রশিদ, মহাসচিব জনাব কে, এস হোসেন টমাস ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দাবি আদায়ের স্বপক্ষে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে সভা সমাপ্ত ঘোষণা করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews