শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার

 

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।আলোচনা সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী, জীবদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দেব, চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ তালুকদার এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক।বক্তারা বলেন, উপজেলার শিক্ষার হার বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি।তারা আরও বলেন, স্বাক্ষরতা মানে শুধু নাম লেখা বা পড়তে পারার সক্ষমতা নয়; এর সঙ্গে জ্ঞান, দক্ষতা ও শিক্ষার বিস্তারও জড়িত। উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে স্বাক্ষরতা বৃদ্ধিতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সচেতন সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ কার্যক্রম আরও বেগবান করা সম্ভব।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী আতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েবসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।আলোচনা সভা শেষে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews