শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

আশুলিয়ায় ট্রিপল মার্ডার রহস্য উদঘাটন, গ্রেফতার ১

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা

আশুলিয়ার জামগড়া এলাকার চাঞ্চল্যকর ও ক্লুলেস ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। পরকীয়া সংক্রান্ত পারিবারিক রিরোধের জেরে স্বামী, স্ত্রী ও তাদের শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বলে নিশ্চিত করেছে সিবিআই। এ ঘটনায় মূল ঘাতককে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জেলা সিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাপ্পী অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর থেকেই পিবিআই ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনে।এসআই আনিসুর রহমান বাপ্পী বলেন, “হত্যাকাণ্ডের পরপরই আমরা ছায়া তদন্ত শুরু করি। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্তের কৌশলগত স্বার্থে আসামির নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। তদন্ত শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড়পুকুরিয়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে নাজমা খাতুন (৩৯), তার স্বামী আলমগীর কবির(৪৫) ও তাদের শিশু সন্তান নাজমা খাতুন স্হানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং স্বামী আলমগীর কবির পান-সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।তদন্ত সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বিকেলে কারখানা ছুটির পর নাজমা খাতুন ও তার স্বামী বাসায় ফেরেন। পারিবারিক টানাপোড়েন ও পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে আলমগীর কবির অভিযুক্ত ব্যক্তিকে নিজ বাসায় ডেকে আনেন। সেখানে কথা–কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি আলমগীর, তার স্ত্রী ও শিশু সন্তানকে নির্মমভাবে হত্যা করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।গত ৫ সেপ্টেম্বর রাতে জামগড়ার রুপায়ন মাঠ সংলগ্ন হযরত আলীর বাড়ির দ্বিতীয় তলায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে স্হানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।এ ঘটনায় নিহত নাজমা বোন শাপলা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সিবিআইয়ের দ্রুত হস্তক্ষেপে মাত্র কয়েক দিনের ব্যবধানে এই রোমহষর্ক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews