শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

বাসাইলে দুর্বৃত্তদের হামলায় সাবেক আনসার সদস্য নিহত, গ্রেপ্তার ২

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ Time View

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

​টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় হানিফ খান (৪২) নামের এক সাবেক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ২০ জনকে আসামি করে মামলা দায়ের করার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার সময় উপজেলার হাবলা বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান বাসাইল উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বক্তার খানের ছেলে। তিনি ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে অঙ্গীভূত আনসার সদস্য ছিলেন। এক বছর আগে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি বাড়িতে অবস্থান করছিলেন।​বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, হানিফ খান বিলপাড়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা ওঁৎ পেতে বসে থাকে। ঘটনাস্থল বিলপাড়া গ্রামে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে। এ সময় হানিফ মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র ও রড দিয়ে আঘাত করা হয়। হানিফের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাসাইল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম ও অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ডায়মন্ড ও মদন নামের দুই আসামিকে গ্রেপ্তার করে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।​গ্রেপ্তারকৃতরা হলেন—হাবলা উত্তর পাড়ার মৃত নূর খানের ছেলে জাকির ওরফে মদন (৪৩) ও হাবলা উত্তর পাড়ার বক্কারের ছেলে ডায়মন্ড মিয়া (৪০)।​নিহত হানিফ খানের বিরুদ্ধে বাসাইল, মির্জাপুর ও কালিয়াকৈর থানায় ৫-৬টি মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews