রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

সাটুরিয়ায় সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় সার ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সঠিকভাবে সার পৌঁছে দেওয়া এবং সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম এবং সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোসারফ হোসেন।সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া তাবাসসুম।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে সার পৌঁছে দিতে হবে। কোনো অবস্থাতেই সার নিয়ে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় বা কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না।তিনি বলেন, কৃষকরা যেন সহজে ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। সার বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। আমরা সেবার মান বজায় রেখে কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব।বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের সুফল কৃষকদের কাছে পৌঁছে দিতে সার ডিলারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।তিনি বলেন, সরকার নির্ধারিত নিয়ম ও মূল্য অনুসরণ করে সার বিক্রি করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে কৃষকদের ক্ষতিগ্রস্ত করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোসারফ হোসেন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা সহযোগিতা করবে। সার নিয়ে কোনো ধরনের প্রতারণা, অবৈধ মজুত, সিন্ডিকেট বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।তিনি আরও বলেন, কৃষকরা দেশের অর্থনীতি ও কৃষি উৎপাদনের অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সার ডিলার, কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।সভায় সার ডিলারদের দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা, কৃষকদের সঙ্গে ভালো আচরণ এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সার বিতরণে কোনো ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews