শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

মৌলভীবাজারে তরুণ সনাতনী সংঘের (টিএসএস) ১৫তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন 

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার

সনাতন ধর্মের শাশ্বত আদর্শ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতির চেতনাকে ধারণ করে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে তরুণ সনাতন সংঘ (টিএসএস)-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার শহরের চৌমুহনাস্থ শ্রী শ্রী নতুন কালী মন্দির প্রাঙ্গণে পবিত্র ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ সনাতন সংঘের সভাপতি সন্তোষ কান্তি দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বরুপানন্দ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুনীল কুমার দাশ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বাগত কিশোর দাশ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে সনাতন ধর্মের শাশ্বত আদর্শ, ধর্মীয় মূল্যবোধ ও তরুণ প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গৌড়পদ রায় (রাজু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিম দে (মধু), শিব প্রসন্ন ভট্টাচার্য, দ্বীপ রায়, দিলীপ কুমার দাশ।বক্তারা বলেন, সনাতন ধর্মের মূল শিক্ষা হলো সত্য, ন্যায়, মানবতা, সম্প্রীতি ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ। তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত করে সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে সনাতন ধর্মীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করে আগামী প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা আরও বলেন, তরুণ সনাতন সংঘ দীর্ঘ ১৫ বছর ধরে সনাতন সমাজের তরুণদের ঐক্যবদ্ধ করে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবকল্যাণ, ধর্মীয় চেতনা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠনের নেতাকর্মী, সনাতন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তরুণ সনাতন সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই পরস্পরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ববোধ ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান সনাতন সমাজের নেতৃবৃন্দ ও তরুণদের মাঝে এক মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews