শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

মনপুরাকে আধুনিক পর্যটন নগরী করার ঘোষণা এমপি নয়নের শিশুপার্ক, টেকসই বেড়িবাঁধ ও মেগা প্রকল্পের প্রতিশ্রুতি

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

মোঃ নিরব মনপুরা উপজেলা প্রতিনিধি ভোলা 

দ্বীপ উপজেলা মনপুরাকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং টেকসই বেড়িবাঁধ ও আধুনিক শিশুপার্ক নির্মাণের মাধ্যমে এক নতুন রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। মনপুরার সুষম ও টেকসই বিকাশে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে বলে জানান তিনি।
শনিবার দুপুর ১২টায় মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী জনতা বাজারে উপজেলা যুবদল আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব সম্ভাবনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নয়ন বলেন, বিচ্ছিন্ন মনপুরা ও চরফ্যাসনের মেহনতি ও তৃণমূল মানুষের জীবনমান উন্নত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ অঞ্চলের শিক্ষার মান বাড়াতে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ ও বেড়িবাঁধহীন কলাতলী ইউনিয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই নতুন বেড়িবাঁধ নির্মাণসহ একগুচ্ছ মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পথসভায় এমপি নয়ন অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করেন মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবদুল মান্নান হাওলাদারকে। দলের প্রতি তাঁর অসামান্য ত্যাগ ও রাজপথের সাহসী অবদানের কথা স্মরণ করে তিনি আবেগঘন বক্তব্য প্রদান করেন।
উপজেলা যুবদলের এই সুবিশাল পথসভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সভাপতি, মনপুরা উপজেলা বিএনপি
ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি, উপজেলা বিএনপি
সেলিম মোল্লা, সহসভাপতি, উপজেলা বিএনপি
অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি
শামসুদ্দিন মোল্লা, আহ্বায়ক, উপজেলা যুবদল
হাফেজ আবদুর রহিম, সদস্য সচিব, উপজেলা যুবদল
রাজিব চৌধুরী, সাবেক সভাপতি, উপজেলা যুবদল
জিয়াউর রহমান জিয়া, নেতা, যুবদল
মিজানুর রহমান, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল।
হোসেন হাওলাদার, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলএকরাম কবির, আহ্বায়ক, উপজেলা ছাত্রদল
শাহেদুল ইসলাম শাহীন, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল
মোঃ মামুন, যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল।
পথসভাটি বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল গণসমাবেশে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews