
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা
সারাদেশের ন্যায় ঢাকার ধামরাই পৌরসভায় আজ শনিবার সকাল ৯ ঘটিকা (১২ সেপ্টেম্বর ২০২৬) তিন মাস ব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ঢাকার ধামরাই পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা– আবর্জনা পরিস্কার, মশার প্রজননস্হল ধবংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।
এ সময় পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা–আবর্জনা ফেলার জন্য প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করা হয়।
ধামরাই পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ অভিযানে উপস্থিত ছিলেন, ঢাকা–২০ ধামরাই আসনের সাংসদ সদস্য জনাব মোঃ আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেব।
সেই সাথে আরও উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা প্রশাসক জনাব মোঃ আল মামুন ও ধামরাই উপজেলার কর্মকর্তা–কর্মচারী,পৌরসভার কর্মকর্তা–কর্মচারী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।