শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

সাটুরিয়ায় মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ Time View

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে জান্না উত্তরপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।অভিযানকালে মাদকসেবনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহআলম (৫৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি ফুকুরহাটি ইউনিয়নের জান্না উত্তরপাড়া এলাকার তরফ আলীর ছেলে।পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে শাহআলমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদকাসক্তি থেকে সমাজকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসা ও মাদকসেবনের প্রবণতা কমার পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews