শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে: এম পি এস এম জিলানী 

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

নৃপেন হালদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে কোনো জাতির টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সরকার বিনামূল্যে নারীদের ডিগ্রি পর্যন্ত শিক্ষার সুযোগ, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ও জাতীয়করণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে।রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।এস এম জিলানী আরও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনকেও এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ের ‘মিড ডে মিল’ কার্যক্রম নিয়েও সতর্ক করেন সংসদ সদস্য। তিনি বলেন, মিড ডে মিলে কোনো ধরনের দুর্নীতি কিংবা শিক্ষার্থীদের বাসি-পচা খাবার দেওয়া হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।পরিদর্শনকালে সংসদ সদস্য এস এম জিলানী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা মানিক হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব হান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews