শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

পলাশে ভূমিদস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

মোঃইকবাল হোসন শিবপুর প্রতিনিধি :

নরসিংদীর পলাশে শতাধিক অসহায় পরিবারের ভূমি দখলকারী আওয়ামী লীগের দোসর ভূমি দস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী পরিবার।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাড়াড়িয়া পাড়া গ্রামে পৈতিক ভিটা হারানো পরিবারের সদস্যরা এই বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সভা করে। মিছিলটি ভাড়াড়িয়া পাড়া  গ্রামের প্রধান সড়ক অতিক্রম করে গুচ্ছু গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা জানান, এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত জাকাত হোসেন ভূইয়া দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভাড়াড়িয়া পাড়া গ্রামের শতাধিক অসহায় পরিবারের একশত ১১ শতাংশ জমি জোর করে দখন করে নেয়। সেই সময় তাদের পৈতিক জমি ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েও কোন প্রতিকার মিলেনি। এলাকার চিহ্নিত এই ভূমিদস্যুর কবল থেকে নিজেদের পৈতৃক জমি ফিরে পাওয়াসহ কঠোর শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্তরা। এদিকে গত ৩ সেপ্টেম্বর পুলিশ জাকাত হোসেন ভূইয়াকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews