শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকেরা

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

আমজাদ হোসেন মিঠু,বিশেষ প্রতিনিধি, শ্রীনগর (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনে ৪ থেকে ৫ ঘণ্টার ভয়াবহ লোডশেডিংয়ের কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে করে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং কর্তব্যরত চিকিৎসকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন নিয়মিতভাবে কয়েক দফায় ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। জরুরি চিকিৎসাসেবা পাওয়ার আশায় আসা রোগীরা বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে শিশু ও প্রবীণ রোগীদের অবস্থা সবচেয়ে নাজুক রূপ ধারণ করছে।বিদ্যুৎ না থাকায় হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, এক্স-রে, এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পুরোপুরি অকেজো হয়ে পড়ে। এতে অনেক দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা না পেয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। আবার জরুরি ক্ষেত্রে জেনারেটর বা বিকল্প আলোর অপ্রতুলতার কারণে মোবাইল ফোনের আলো বা মোমবাতি জ্বালিয়েও সেবা দিতে দেখা গেছে।কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, বিদ্যুৎ না থাকার কারণে অস্ত্রোপচার কক্ষ ও জরুরি বিভাগের কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তীব্র গরমে চিকিৎসাসেবা দিতে গিয়ে তাদের নিজেদেরও হাঁসফাঁস অবস্থা তৈরি হচ্ছে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় অনেক মূল্যবান চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধপত্র সঠিক তাপমাত্রায় রাখা নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে।এ বিষয়ে ভুক্তভোগী রোগী ও এলাকাবাসী অবিলম্বে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews