বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

অপু দাস, রাজশাহী ব্যুরো

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়। পুরো আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে এএসকে প্রোপার্টিজ (ASK Properties)।প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।র‌্যালি শেষে বেলা ১১টায় নগরীর পিঁপড়া কনভেনশন সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন শিরাজী ফেরদৌস ইমন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা শারমীন নেলী এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী শাকিলুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শ্যামল মেহেদী, সংগঠনটির বর্তমান সভাপতি শ, ম সাজু ও সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, সিনিয়র সহ-সভাপতি মঈদ উদ্দিন, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদেকুল ইসলাম স্বপন, উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম, আগামীর সময় পত্রিকার প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল, স্টার নিউজের রাজশাহী প্রতিনিধি জিয়াউর গনি সেলিম, চ্যানেল ওয়ানের প্রতিনিধি ও রাজশাহীর সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু এবং বাংলা টিফিনের স্বত্বাধিকারী মোর্শেদ শাকিল।এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি সংগঠনটির সাফল্য ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি ও সমস্যার চিত্র তুলে ধরার পাশাপাশি একটি এলাকার উন্নয়ন ও অগ্রগতিতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ভবিষ্যতে রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সভায় বক্তব্য দেওয়া অন্যান্য বক্তারাও সাংবাদিকতার দায়িত্ব ও পেশাগত মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের একটি মাধ্যম। তাই সাংবাদিকদের সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।বক্তারা আরও বলেন, একটি সংবাদ মানুষের জীবন, সমাজ ও রাষ্ট্রের ওপর প্রভাব ফেলতে পারে। সে কারণে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব এবং নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে রাজশাহীর সম্ভাবনা, সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তাঁরা।আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা আরও উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় উপস্থিত অতিথি, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা একে অপরকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক সামসুল ইসলামকে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংগঠনের সাফল্য ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।এদিকে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির পক্ষ থেকেও বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁদের পক্ষ থেকে মজিবুল হক প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দেন।দিনব্যাপী এই আয়োজনে সাংবাদিক, অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews