
হাবিবুর শেখ, খুলনা।
দেশের দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।দাকেপে প্রভাব পড়েছে ব্যাপকভাবে।ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে রোগীর অতিরিক্ত চাপ।
হাসপাতাল সূত্রে জানা যায়,ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডগুলোতে বর্তমানে ধারণ ক্ষমতা তুলনায় রোগীর সংখ্যা বেশি।নির্ধারিত শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় হাসপাতালের অন্যান্য ওয়ার্ড ও বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থা করতে হচ্ছে।
হাসপাতালের বিভিন্ন তলায় দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভিড়।হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত রোগী চাপ বাড়ায় চিকিৎসা ব্যবস্থাপনা তৈরি হচ্ছে বাড়তে চাপ।অনেক রোগীকে শয্যার অপেক্ষায় থাকতে হচ্ছে বলে অভিযোগ স্বজনদের।
এদিকে চিকিৎসকরা বলছেন , ডেঙ্গু প্রতিরোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এডিস মশা প্রজনন স্থল ধ্বংস করা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।দাকোপে বিভিন্ন এলাকায় এডিস মশার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবংহাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।
ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।