
মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি টেকনাফ
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ওয়াব্রাং আল বালাগ ইসলামি ছাত্র কাফেলার সম্মানিত সদস্য আবদুল হাকিম বুলবুল। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তাঁর এই অর্জনে গর্বিত ওয়াব্রাংবাসী।আবদুল হাকিম বুলবুলের এমবিবিএস ডিগ্রি অর্জনে ওয়াব্রাং আল বালাগ ইসলামি ছাত্র কাফেলার পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলে উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, তাঁর এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, পুরো গ্রামের জন্যই অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। একজন সন্তান চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় গ্রামের মুখও উজ্জ্বল হয়েছে।আর সদ্য ডাক্তার হওয়া আবদুল হাকিম বুলবুল তার জীবনের অনেক বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।তার অনুপ্রেরণাতে এগিয়ে যেতে চাই গ্রামের শিক্ষার্থীরা।তাঁর এই সাফল্যের পেছনে পরিবারের অবদানও গভীরভাবে স্মরণ করা হয়েছে। বিশেষ করে তাঁর মরহুম শ্রদ্ধেয় পিতা মোখলেছুর রহমানের স্বপ্ন ও প্রত্যাশার কথা উঠে এসেছে। জীবদ্দশায় ছেলেকে চিকিৎসক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। আজ তিনি বেঁচে থাকলে সন্তানের এই সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত ও গর্বিত হতেন বলে মনে করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।আবেগঘনভাবে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “আল্লাহ তার বাবার মনের আশা পূরণ করেছেন।” সন্তানের এই অর্জনের মধ্য দিয়ে মরহুম মোখলেছুর রহমান এর দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হয়েছে।এ সময় আবদুল হাকিম বুলবুলের মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর পরিবারের সকল সদস্যকে অভিনন্দন জানানো হয়।শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, চিকিৎসক হিসেবে আবদুল হাকিম বুলবুল সততা, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর মেধা, শ্রম ও অর্জন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।