শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর
হত্যা মামলার আসামী সাগর
গ্রেপ্তার

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মোঃ আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত ২ নং আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার দুপুরে কুড়ি গ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সাগর হোসেন(২০) কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার শরীফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফিরছিলেন ব্যবসায়ী আজিবর রহমান। ফেরার পথে ঠাকুরপাড়া বাজারে শরিফ, তাঁর দুই ছেলে সুমন ও সাগরসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আজিবর রহমানকে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালালে ২৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট আজিবর রহমান মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নারগিস আক্তার বাদী হয়ে মামলা করেন,পরে পুলিশ, শরীফ হোসেন, তার দুই ছেলে সাগর হোসেন ও সুমন হোসেনের নামে। মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। কিন্ত ঘটনার পর আসামীরা পলাতক থাকে। পরে দীর্ঘ এক মাস পর গতকাল শুক্রবার দুুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে মামলার ২নং আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার ঠাকুর পাড়া এলাকার ব্যাবসায়ী আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews