শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

শিমুলিয়া বাজারে চেয়ারম্যান প্রার্থী হাজী মো:রাশেদ খানের গণসংযোগ উন্নয়নের প্রতিশ্রুতি

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জর জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো:রাশেদ খান গণসংযোগ করেছেন।১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত্রে শিমুলিয়া বাজারে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।এর আগে হলদিয়ার বাছারকান্দি এলাকায় তাঁর সমর্থকদের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে পরবর্তী সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।গণসংযোগকালে হাজী মো:রাশেদ খান বলেন,তিনি অতীতে দীর্ঘ সময় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।তাঁর দাবি,দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ওঠেনি।তিনি বলেন,চেয়ারম্যান থাকাকালে সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন।আবারও জনগণের কাছে দোয়া ও সমর্থন চাইতে এসেছেন বলেও জানান তিনি।রাশেদ খান বলেন,জনগণ যদি মনে করেন তিনি আগের মতো তাদের পাশে থাকবেন এবং ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন,তাহলে তাঁকে সমর্থন করবেন।তিনি আরও বলেন,নির্বাচিত হলে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।এ সময় তিনি যোগ্য ব্যক্তিকে সমর্থনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।গণসংযোগে শিমুলিয়া বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর কুশল বিনিময় হয়।রাশেদ খান বলেন,আমি আপনাদেরই একজন আপনাদের সুখ-দুঃখের সঙ্গে থাকতে চাই।গণসংযোগে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের সদস্যসচিব আশরাফ হোসেন খান আসু।আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো:ঝন্টুরাজ ও সিনিয়র সহসভাপতি মো:বিল্লাল শেখ।এছাড়াও উপস্থিত ছিলেন-হলদিয়া ইউনিয়ন জাসাসের সভাপতি তোশিকুল ইসলাম,শরাফত আলী,শ্রমিক দলের নেতা শহিদুল ও মো:দানেশ।এ ছাড়া শিমুলিয়া বাজার কমিটির নেতা মো:সিরাজ,৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো:লিয়ন শেখসহ অনেকে উপস্থিত ছিলেন।হলদিয়া ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক মো:ইয়াসিন ও মো:কুদ্দুস মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন।এ সময় প্রার্থী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews