শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

মাওয়ায় গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি ২৩ ইজিবাইকের শতাধিক ব্যাটারি লুট

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি ইজিবাইক গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।শুক্রবার দিবাগত রাতে মেদিনীমণ্ডল ইউনিয়নের মাওয়া পুরাতন ঘাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল গভীর রাতে গ্যারেজে প্রবেশ করে।এ সময় নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা।পরে গ্যারেজে থাকা চার ইজিবাইক চালককেও জিম্মি করে হাত-পা বেঁধে রাখা হয়।ডাকাতরা গ্যারেজে থাকা ২৩টি ইজিবাইক থেকে প্রায় ৯০ থেকে ১০০টি ব্যাটারি খুলে নেয়।পরে লুট করা ব্যাটারিগুলো নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ রয়েছে।ভোরে চালকরা গাড়ি নিয়ে বের হতে এসে গ্যারেজে ডাকাতির বিষয়টি জানতে পারেন।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চালক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গ্যারেজে কোনো সিসি ক্যামেরা না থাকায় নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।স্থানীয়দের দাবি,ইজিবাইক গ্যারেজে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রশাসনের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।এদিকে মাওয়া এলাকায় সংঘবদ্ধ ব্যাটারি চোরচক্র সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।তাদের দাবি,এর আগেও কয়েকটি গ্যারেজে একই ধরনের ব্যাটারি চুরি ও লুটের ঘটনা ঘটেছে।তবে এসব অভিযোগের সত্যতা এবং কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না,তা তদন্তসাপেক্ষ।স্থানীয়দের কেউ কেউ গ্যারেজের ভেতরের তথ্য আগে থেকেই জানার ভিত্তিতে ডাকাতির পরিকল্পনার আশঙ্কা করছেন।গ্যারেজ মালিক মো:ফারুক বর্তমানে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।এ ঘটনায় গ্যারেজের নিরাপত্তা ব্যবস্থা ও অভ্যন্তরীণ তথ্য ফাঁসের বিষয়টিও খতিয়ে দেখার দাবি উঠেছে।ঘটনার পর পদ্মা সেতু উত্তর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,খুব দ্রুতই চোর ধরা পড়বে। আমরা ব্যবস্থা নিচ্ছি।লুট হওয়া ব্যাটারি উদ্ধার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি গ্যারেজগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews