মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

বাসাইলে ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬’ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৮ Time View

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের বাসাইলে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০ টায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন।

এ সময় বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রূপজ জাহান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান রনি, ডিজিজ কন্ট্রোল মেডিকেল অফিসার ডা. নাঈম আব্দুল্লাহ এবং বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো. রুবেল মিয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আগামী ২৮ জুন দেশব্যাপী ৫ বছরের নিচের সকল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আপনার শিশুকে সুস্থ রাখতে নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews