শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

আলীকদমে এক পিস ইয়াবায় ৩ মাসের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম।

বান্দরবানের আলীকদমে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক পিস ইয়াবাসহ আব্দুল গফুর (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নজির মেম্বার পাড়া সড়কে অভিযান চালিয়ে তার প্যান্টের পকেট থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এ দণ্ড দেন।

এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ৬০/২০২৬।দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর সদর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব পালংপাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে।

তাকে মঙ্গলবার সকালে বান্দরবান সদর আদালতে পাঠানোর কথা রয়েছে। মাদকের বিস্তার রোধে আলীকদমে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews