শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানববন্ধন

মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার

সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন সর্বস্তরের অভিভাবকরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের অভিভাবকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার ব্যবস্থা রাখা প্রয়োজন। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করে বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হলে শিক্ষার্থী ও অভিভাবক—উভয়ের প্রত্যাশা পূরণ হবে।

তারা আরও বলেন, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ব্যবস্থা পুনর্বহাল করা হলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে। পাশাপাশি পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ও মনোযোগও বাড়বে।

বক্তারা সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার ব্যবস্থা পুনর্বহাল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অভিভাবকদের মধ্যে ইফতেখারুল করিম, নাফিজা হাসান, তাসলিমা আক্তার লাকি, নুসরাত জাহান, মরিয়ম আক্তার, শারমিন আক্তার, আজম খান, শোভা ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews