
দাকোপে তিলডাঙ্গা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী -মইনুর রহমান মঈন
খুলনা জেলা,দাকোপ প্রতিনিধি
হাবিবুর শেখ
খুলনা জেলা,দাকোপ উপজেলা ৭তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছেন বিএনপি’র সফল সভাপতি মইনুর রহমান মইন। তিনি জানিয়েছেন, তিলডাঙ্গা ইউনিয়নকে একটি নিরাপদ, দুর্যোগ সহনশীল ও আধুনিক ইউনিয়নে রূপান্তর করাই তার মূল লক্ষ্য। নির্বাচিত হলে নিরাপদ ভেড়িবাধ নির্মাণ, দুর্যোগ মোকাবেলায় কার্যকার উদ্যোগ, কৃষি ও মৎস্যক্ষেত উন্নয়ন সেবার নিশ্চয়তা প্রদানে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। মইনুর রহমান মইন ছাত্র রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত সাবেক যুব ও ত্রাণ বিষয়ক সম্পাদক, সাবেক যুব প্রধান এবং বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তিলডাঙ্গা ইউনিয়ন বাসীর কাছে দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে একটি উন্নত সেবামুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।