শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

রাঙামাটিয়া ইউপিতে ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগ, চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনা

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮ নম্বর রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদে শিশুর ভুয়া জন্মসনদ নিবন্ধনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও সঠিকভাবে যাচাই-বাছাই না করে জন্মনিবন্ধন সম্পন্ন করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, এই ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যথাযথ ভাবে যাচাই না করেই ২০২৫ সালে ১১৫ টি শিশুর ভুয়া জন্মসনদ নিবন্ধন করা হয়েছে এবং পরবর্তীতে ৪৫ দিন পর তাদের মৃত্যু সনদ নিবন্ধন করা হয়। অথচ ঐ এলাকায় গিয়ে দেখা যায় নিবন্ধিত নামের শিশগুলোর জন্মই হয়নি। পরবর্তীতে বিষয়টি নজরে এলে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। এ প্রেক্ষিতে ২০২৬ সালের ১৯ জুলাই চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে জন্ম নিবন্ধনের মিথ্যা সনদের ব্যপারে এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। উনারা দাবি করেন,জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনের কোঠা পূরন নির্দেশনা পালনে করতে গিয়ে তাদের এই ভূল হয়েছে। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অধিকাংশ মিথ্যা ও বানোয়াট বলে ও উল্লেখ করেন।

একই সঙ্গে ভবিষ্যতে জন্মনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সেবা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, জন্মনিবন্ধন সনদ একজন নাগরিকের গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। তাই এ ধরনের সনদ প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অসতর্কতা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হতে পারে। এই গুরুত্বপূর্ণ বিষয়টির নিবন্ধন প্রক্রিয়ায় সরকারের কোঠা পূরন নির্দেশনা বাতিলের পক্ষেও অনেকে কথা বলেন।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রশাসনিক তদন্তের ফলাফল না আসা পর্যন্ত কাউকে দোষারোপ না করাই উচিৎ বলে মনে করেন সচেতন মহল।

চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তার ক্ষমা প্রার্থনার বিষয়টি বিবেচনায় এনে নাগরিক সেবার সুযোগ প্রদানের ব্যাপারে ও অনেকে ইতিবাচক কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews