শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

অপু দাস রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫, রাজশাহীর সিপিএসসি। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটের দিকে চারঘাট থানাধীন ২ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর পাইকিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।এসআরবি-৫ সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার রাতে চারঘাটের মুক্তারপুর পাইকিংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন, মুক্তারপুর পাইকিংপাড়া এলাকার বিপ্লবের বালুঘাটের কলাবাগানের পূর্ব পাশে একটি বিদেশি পিস্তল পড়ে রয়েছে। তথ্যটি পাওয়ার পর এসআরবি-৫, রাজশাহীর সিপিএসসির একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্ধারিত এলাকায় তল্লাশি শুরু করে।তল্লাশির একপর্যায়ে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল দেখতে পায় অভিযানকারী দল। পরে স্থানীয় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী অস্ত্রটি জব্দ করা হয়। জব্দ করা অস্ত্রের সঙ্গে একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলিও পাওয়া যায়।উদ্ধার করা পিস্তলটি ৭.৬৫ এমএম মডেলের বিদেশি পিস্তল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযানের সময় অস্ত্রের মালিকানা দাবি করে ঘটনাস্থলে কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। ফলে অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।পরে উদ্ধার করা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews