
আমজাদ হোসেন মিঠু বিশেষ প্রতিনিধি:
ঢাকা জেলায় বসবাসকারী হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে ঢাকা জেলা পুলিশের এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকাল ০৩:৩০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন।আলোচনা সভায় সভাপতি হিসেবে পুলিশ সুপার জনাব শামীমা পারভীন হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। একই সাথে এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার ও বিক্রয় রোধে সচেতনতা বৃদ্ধি এবং সতর্ক থাকার জন্য সম্প্রদায়ের সকল সদস্যকে সতর্ক করেন।সভায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।উক্ত আলোচনা সভায় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ হিজড়া সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।