
মা গো, আমার ভালোবাসার মানুষটা কই
বিরহ কবি মোঃ খাইরুল ইসলাম
মা গো, আমার ভালোবাসার মানুষটা কই?
কত রাত গেল—তবু তার দেখা নাই।
চাঁদ ওঠে আকাশে, জোছনা নামে ঘরে,
তার কথা মনে পড়ে নীরব আঁধারে।
মা গো, তুমি বলো—সে কি আসবে ফিরে?
নাকি হারিয়ে গেছে দূর কোনো শহরে?
আমি তো তার জন্য পথ চেয়ে রই,
মা গো, আমার ভালোবাসার মানুষটা কই?
সেদিন বলেছিল—“ফিরব আবার আমি,”
সেই কথাটাই বুকে রেখেছি দামি।
কত বসন্ত গেল, কত বর্ষা যায়,
তার পায়ের শব্দ আজও শুনি হাওয়ায়।
মা গো, দরজাটা আজও খোলা রাখি,
সে আসবে ভেবে রাত জেগে থাকি।
দুয়ারে বাতাস এলে ছুটে গিয়ে কই—
“মা গো, আমার ভালোবাসার মানুষটা কই?”
মা বলে, “বাপ, ভুলে যা তারে,
যে চলে গেছে সে আর ফিরবে না দ্বারে।”
আমি বলি, “মা, মন কি কথা শোনে?
যারে ভালোবাসি, সে-ই তো থাকে মনে।”
যদি কোনোদিন সে ফিরে আসে পথে,
চোখের জল লুকাব কী করে তখনেতে?
বুকের ভেতর জমা হাজার কথাই
বলব তাকে—“কোথায় ছিলি এতদিন, কই?”
মা গো, ভালোবাসা বড় অদ্ভুত জিনিস,
দূরে গেলেও মানুষ থাকে খুব কাছাকাছি।
সে নেই পাশে, তবু হৃদয়জুড়ে সই—
মা গো, আমার ভালোবাসার মানুষটা কই?