রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঘোড়াশাল পৌরসভায় জলাবদ্ধতা ও নিষ্কাশন সমস্যা: চরমে জনদুর্ভোগ।

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৯ Time View

​#ঘোড়াশাল পৌরসভায় জলাবদ্ধতা ও নিষ্কাশন সমস্যা: চরমে জনদুর্ভোগ।

​জেলা প্রতিনিধি নরসিংদী :
মো ইকবাল হোসেন

উন্নয়নের ছোঁয়া লাগলেও নরসিংদীর পলাশ উপজেলার শিল্পসমৃদ্ধ ঘোড়াশাল পৌরসভার নাগরিক জীবন আজ অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা ও তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত। সামান্য বৃষ্টিতেই পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
​পৌরসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার চরম অভাব রয়েছে। তবে যে কয়েকটা আংশিক বিদ্যমান ড্রেনগুলোর অধিকাংশ দীর্ঘদিন পরিষ্কার না করায় পলিথিন, বর্জ্য ও ময়লা-আবর্জনায় পুরোপুরি ভরাট হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টি কিংবা গৃহস্থালির বর্জ্য পানিও সঠিকভাবে নিষ্কাশিত হতে পারছে না। অনেক এলাকায় পানি চলাচলের কৃত্রিম বা প্রাকৃতিক পথ না থাকায় দীর্ঘ দিন পানি জমে থাকছে, ফলে আবাসিক এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বড় বড় খানাখন্দ তৈরি হয়ে যাতায়াতকে সম্পূর্ণ অনুপযোগী করে তুলেছে।
​তবে পৌরসভার ৪ নং ওয়ার্ডের প্রাণ গেট সংলগ্ন ভাঙ্গালপাড়া ও পলাশ চরপাড়া, ৬ নং ওয়ার্ডের টেঙ্গরপাড়া, উত্তর চরপাড়া, ৭ নং ওয়ার্ডের টেকপাড়া, খালিশার টেক, মিয়াপাড়া ও দক্ষিণ চরপাড়া এলাকায় সবচেয়ে বেশি অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা । একটু বৃষ্টি হলেই এলাকাগুলোর রাস্তাঘাট ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিনের জমে থাকা পানিতে মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে, যা ডেঙ্গুসহ নানা পানিবাহিত রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত বাসিন্দারা।
​একদিকে ৬ নং ওয়ার্ডের টেঙ্গপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা মাহাবুব বলেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জানানো হলেও কার্যকর সমাধান মেলেনি। পৌরসভার অধিকাংশ এলাকাতেই ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর। সামান্য বৃষ্টি হলেই পৌরসভার অধিকাংশ এলাকাসহ রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় । মাঝে মাঝে সামান্য নামকাওয়াস্তে সংস্কার কাজ হলেও তা মূল ভোগান্তি নিরসনে কোনো কাজে আসছে না।
​এ দিকে পৌরসভার ভাঙ্গাল পাড়া এলাকার মোবারক জানান,একটু বৃষ্টি হলেই এসব এলাকায় বসত বাড়িসহ রাস্তাঘাট তলিয়ে যায় পৌরসভায় কোন কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
খালিশারটেক ও মিয়াপাড়া গ্রামের আসাদুল হক জানান,পৌরসভায় পরিকল্পিত ড্রেন নির্মাণ, বেদখল নালা উদ্ধার এবং নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। দ্রুত পদক্ষপে না নিলে ঘোড়াশাল পৌরসভার নাগরিক জীবন আরও বেশি স্তব্ধ হয়ে পড়বে।
​প্রধান নির্বাহী প্রকৌশলী কাজী মো. আবু ওবায়েদ বলেন, “পৌরসভার মাস্টারপ্ল্যান অনুযায়ী একটি পরিকল্পিত ও টেকসই ড্রেনেজ নেটওয়ার্ক তৈরির প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে ড্রেনেজ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদী।
ঘোড়াশাল পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, পুরো পৌরসভা নিয়ে একটি মাস্টার প্ল্যান করা হচ্ছে, একটি ডিপিপি (DPP) নেওয়া হচ্ছে। এর আওতায় আমরা প্রায় ৫০ কোটি টাকার একটি প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাব। সেখান থেকে এটা অনুমোদন হয়ে আসবে বলে আমরা আশা করছি, যেহেতু আমাদের স্থানীয় সংসদ সদস্য এখন এই মন্ত্রণালয়ের মন্ত্রী। এটা পাস হলে আমাদের রাস্তাঘাট এবং ড্রেনেজের যেসব সমস্যার কথা বললেন, সব সমস্যাই আমরা এর মধ্যে তুলে ধরছি এসব সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে।
#০৬/১০/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews