
চিকিৎসা শুধু চেম্বারে নয়, মানবিকতায়ও—রিকশায় বসেই কিশোর রোগীর সেবা দিলেন ডা. আরিফুর রহমান
জেলা প্রতিনিধি:অহিদুল ইসলাম
চিকিৎসা শুধু চার দেয়ালের চেম্বারে সীমাবদ্ধ নয়—রোগীর প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতাই একজন চিকিৎসকের সেবার প্রকৃত পরিচয়। এমনই এক মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারী অধ্যাপক ডা. আরিফুর রহমান।
অসুস্থতার কারণে এক কিশোর রোগী চেম্বারের ভেতরে প্রবেশ করতে পারছিল না। বিষয়টি জানতে পেরে রোগীকে চেম্বারে আসার জন্য অপেক্ষা না করিয়ে বিন্দুমাত্র দ্বিধা না করে নিজেই রিকশার কাছে ছুটে যান ডা. আরিফুর রহমান।
রোগীর সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রিকশায় বসেই শুরু করেন তার শারীরিক খোঁজখবর। এ সময় রোগীর রক্তচাপ পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা-সংক্রান্ত বিষয়গুলোও দেখেন তিনি।
চিকিৎসকের এমন উদ্যোগ উপস্থিত মানুষের নজর কাড়ে। চেম্বারের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে একজন অসুস্থ রোগীর কষ্টকে গুরুত্ব দিয়ে তার কাছে পৌঁছে যাওয়ার এই দৃশ্য মানবিক চিকিৎসাসেবার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
রোগীর প্রতি সহমর্মিতা, দায়িত্ববোধ ও সেবার মানসিকতা দিয়ে ডা. আরিফুর রহমান দেখিয়ে দিয়েছেন—একজন চিকিৎসকের সেবা শুধু চেম্বারের চার দেয়ালে সীমাবদ্ধ নয়; রোগীর প্রয়োজনের মুহূর্তে তার পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক চিকিৎসা