রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Title :
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ দাকোপের তিলডাঙ্গায় সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কানাইপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জান ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিবচরে অসচ্ছল শিক্ষার্থীর টনসিল অস্ত্রোপচার বিনামূল্যে করালেন ইউএনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন মাত্র ১০০-২০০ টাকার লোভে অপরাধে জড়াচ্ছে কিশোররা; সন্তানদের আগলে রাখার মানবিক আহ্বান ইন্সপেক্টর সেলিম মিয়ার গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—জনগণের পাশে থাকতে ছুটে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাহাজুল ইসলাম। নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে ভিজল পাকা ও কাটা ধান, লোকসানের শঙ্কায় কৃষক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ সিলেট বিভাগীয় শিক্ষার্থী সমিতি, SSTU-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে পেশা ও শ্রমজীবী মানুষের নাভিশ্বাস, নাগালের বাইরে জীবনযাপনের ব্যয়

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View

কালিয়াকৈরে পেশা ও শ্রমজীবী মানুষের নাভিশ্বাস, নাগালের বাইরে জীবনযাপনের ব্যয়

মোঃ খাইরুল ইসলাম উপজেলা প্রতিনিধি শ্রীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কালিয়াকৈর, চন্দ্রা, মৌচাক, সফিপুর, কালামপুর, বোয়ালী, শ্রীফলতলী, আটাবহ, ফুলবাড়িয়া, মেদীআশুলাই ও পৌর এলাকায় পেশা ও শ্রমজীবী মানুষের জীবনযাপনের ব্যয় নাগালের বাইরে চলে যাওয়ায় নাভিশ্বাস উঠে গেছে। আয়ের উৎস কমে যাওয়ায় ও কনস্ট্রাকশনের কাজ বন্ধ থাকায় শ্রমজীবী মানুষেরা কাজ পাচ্ছেন না। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকায় সাধারণ জনগণের জীবনযাপন থমকে গেছে।

 

মৌচাকের অটোচালক জয়নাল আবেদীন (৪৫) জানান, আগে অটো চালিয়ে দিনে ৮০০-৯০০ টাকা আয় হলেও বর্তমানে হাইওয়ে পুলিশের কড়াকড়িতে উল্টো পথে চালানো বন্ধ হওয়ায় এবং গ্যাস ও চাঁদাবাজির কারণে আয় ৫০০ টাকাও হয় না। ৫ বছর আগের ১৫০০ টাকার বাসা ভাড়া এখন ৫ হাজার টাকা হয়েছে।

 

চন্দ্রার গার্মেন্টস শ্রমিক রহিমা বেগম (৩৮) জানান, ৫ আগস্টের পর কারখানা ২ মাস বন্ধ থাকার পর খুললেও ওভারটাইম নেই। ৮ হাজার টাকা বেতনে ৪ জনের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফুলবাড়িয়ার দিনমজুর আব্দুল মালেক (৫০) জানান, আগে দিনে ৬০০ টাকা পেলেও এখন কোনো কাজকর্ম ও টাকা জোটে না।

বর্তমানে কালিয়াকৈরে বাসা ভাড়া ৫ বছর আগের ৯০০ টাকা থেকে বেড়ে সর্বনিম্ন ৩০০০ টাকা হয়েছে। ভালো চাল ৭০ থেকে ৯০ টাকা এবং মোটা চাল ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার নিচে না থাকায় নিম্ন আয়ের মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছেন। সেই সঙ্গে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, যাতায়াত, শিক্ষা ও চিকিৎসার ব্যয় দ্বিগুণ বেড়েছে। মেসে থেকে পড়াশোনার খরচ ২ হাজার টাকা থেকে বেড়ে ৫ হাজার টাকার বেশি হওয়ায় অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিচ্ছে।

আর্থিক সংকটে নিঃস্ব পরিবারগুলো এনজিও থেকে কিস্তির টাকা তুলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিচ্ছে। পরবর্তীতে যৌতুক ও পারিবারিক অশান্তির কারণে দাম্পত্য জীবন স্থায়ী হচ্ছে না এবং তারা কোর্ট-কাচারির মামলার শিকার হচ্ছে।

 

শ্রীফলতলীর ফাতেমা আক্তার (৩২) জানান, গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি তুলে ১৭ বছরের মেয়েকে বিয়ে দিলেও জামাই তাকে তালাক দিয়েছে। এখন তিনি কিস্তি শোধ করবেন নাকি গর্ভবতী মেয়ের চিকিৎসার খরচ চালাবেন তা নিয়ে দিশেহারা।

কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, বাল্যবিবাহ ও আর্থিক সংকটের খবরটি উদ্বেগের। প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক টিম পাঠানো হচ্ছে এবং ১৮ বছরের আগে বিয়ে না দেওয়া ও এনজিওর ফাঁদে না পড়ার আহ্বান জানানো হচ্ছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ৫ আগস্টের পর কিছু মিল-কারখানা বন্ধ হওয়া ও গার্মেন্টসে ওভারটাইম না থাকায় শ্রমজীবী মানুষ কষ্টে আছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ কাজ করায় সাময়িক কষ্ট হলেও যানজট ও দুর্ঘটনা কমবে। বাল্যবিবাহের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও বখাটেদের বিরুদ্ধে অভিযান চলবে। পাশাপাশি হতদরিদ্র পরিবারের জন্য সরকারি ভাতা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews