1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চরমোনাইতে আ.লীগ নেতার বিরূদ্ধে সাংবাদিকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

চরমোনাইতে আ.লীগ নেতার বিরূদ্ধে সাংবাদিকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ নুরে আলম, বরিশাল জেলা প্রতিনিধি

বরিশালের চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রামের আকনবাড়িতে সাংবাদিক মাসুদ রানার ঘরে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এতে ঘরের একাংশ পুড়ে ছাই হয়ে যায়। গত শুক্রবার গভীর রাতে এ সময় ঐ ঘরে শুধুমাত্র মাসুদের দাদু ছিলেন। গভীর রাতে আগুনের টের পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসী এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে সংবাদ প্রকাশের জেরে এই আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দৈনিক ভোরের আকাশ’র সাংবাদিক মাসুদ রানা। তিনি বলেন, গত ৩০ এপ্রিল “চরমোনাইতে আলোচিত ফ্যাসিস্ট আওয়ামী আগুন সন্ত্রাসী ও ভূমিদস্যু দুলাল হাওলাদার পুলিশের হাতে গ্রেফতার” শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি কাভার করতে গিয়ে আমি এই ফ্যাসিস্টদের রোশানলে পড়ি। এরপর থেকেই তারা বিভিন্ন মাধ্যমে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আমার ঘরে অগ্নিসংযোগ করে। ওই সময় বাড়িতে একা অবস্থান করছিলেন আমার দাদু। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হাওলাদার ও তার সহযোগী মামুন মোল্লা সহ ফ্যাসিস্টচক্র এই কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি।তিনি আরো জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।অভিযুক্ত দুলাল হাওলাদার ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। আরেক অভিযুক্ত মামুন মোল্লা অস্বীকার করে বলেন, আমি এর কিছুই জানিনা, কেবলই শুনলাম।এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশালে সিনিয়র সাংবাদিকরা। অবিলম্বে তদন্ত স্বাপেক্ষে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট