
দাকোপে গাঁজা বেচাকেনার সময় তিনজন যুবক আটক
খুলনা জেলা,দাকোপ প্রতিনিধি
হাবিবুর শেখ
খুলনার দাকোপে গাজা বিক্রিও কেনার সময় তিনজনকে আটক করেছে দাকোপ থানার পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বাজুয়া এলাকার মোঃ রুবেল সরদার (৩০),চুনকুড়ি এলাকায় মোঃ খালিদ শেখ(২২)এবং একই এলাকার মোঃ মিনারুল শেখ (১৯)।আটক রুবেল সরদার মুজিবুর সরদারের ছেলে। খালিদ শেখ মোঃ মাজহারুল শেখের ছেলে এবং মিনারুল শেখ ওরফে জুনায়েদ শেখ, মোঃ জিয়া শেখ ওরফে আনোয়ারের ছেলে। তাদের সবার বাড়ি খুলনার দাকোপ থানার এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গাজা বিক্রি ও কেনার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য আদালত হাজতে প্রেরণ করা হয়